তিনি
- হুমায়ূন আহমেদ---সংকলিত (হুমায়ুন আহমেদ)
০৬-০৬-২০২৩

এক জরাগ্রস্থ বৃদ্ধ ছিলেন নিজ মনে
আপন ভুবনে।
জরার কারণে তিনি পুরোপুরি বৃক্ষ এক।
বাতাসে বৃক্ষের পাতা কাঁপে
তাঁর কাঁপে হাতের আঙ্গুল।
বৃদ্ধের সহযাত্রী জবুথবু-
পা নেই,শুধু পায়ের স্মৃতি পড়ে আছে।
সেই স্মৃতি ঢাকা থাকে খয়েরি চাদরে।
জরাগ্রস্থ বৃদ্ধ ভাবে চাদরের রঙটা নীল হলে ভাল ছিল।
স্মৃতির রং সব সময় নীল।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

শাকিল আহমেদ জয়
২১-০৬-২০১৯ ২০:৫৬ মিঃ

ঠিক ঠিক

নাজমুল তালুকদার
১১-০৬-২০১৯ ১২:৫১ মিঃ

স্মৃতির রং সব সময় নীল।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026